শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে মানবাধিকার বিষয়ে দলিল থাকলেও বাস্তবে নেই, বললেন ড. কামাল

মহসীন কবির: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেক্লাবে মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত ‘বিশ্ব মানবাধিকার পরিস্থিতি ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, মানবাধিকারের জন্য নির্যাতন, অন্যায় আচরণের শিকার হচ্ছে দেশের মালিক জনগণ। মনে রাখতে হবে মানবাধিকারের ব্যাপারে কোনো দল চলে না। মানবাধিকার আমাদের অধিকার।

ড. কামাল হোসেন বলেন, আমরা অসম্ভবকে সম্ভব করে এ দেশকে স্বাধীন করেছি। দেশ স্বাধীন হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে। এ দেশের মালিক এ জনগণ। সেই জনগণের অধিকার বাস্তবায়ন করতে হবে। তাদের অধিকার দিতে হবে। ভোটের অধিকার দেশের জনগণের মৌলিক অধিকার। এ অধিকার হরণকারীরা ডাকাত।

তিনি বলেন, যারা অর্থ-অস্ত্র দিয়ে দেশের মালিকদের দাস বানাতে চায়, তারা আহাম্মকের স্বর্গে বাস করে। আমাদের মৌলিক অধিকার আদায়ে প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। পাড়া-মহল্লায় আমাদের আলোচনা করতে হবে। সবাইকে বলতে হবে, কথা বলা আমার অধিকার, মৌলিক অধিকার হরণকারীরা আইন অমান্যকারী।

 

বাংলানিউজ

  • সর্বশেষ