শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:২২ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৬ বছর ধরে কোরআন শিক্ষা দেওয়া মালেকার হাতে জয়িতা সম্মাননা

ডেস্ক রিপোর্ট  : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩৬ বছর ধরে নিজ বাড়িতে শিশু ও বয়স্কদের বিনামূল্যে কুরআন এবং হাদিস শিক্ষা দিয়ে আসা মালেকা বেগম সেরা জয়িতা সম্মাননা পেয়েছেন।

সোমবার (০৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মালেকাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, ডেফলবাড়ি জ্ঞানের আলো শিক্ষালয়ের পরিচালক মালেকা বেগমকে সেরা জয়িতা নির্বাচিত করা হয়। বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মালেকা বেগমসহ মোট ৫ জনকে জয়িতা সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

উপজেলার ডেফলবাড়ী গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী মালেকা বেগম। ৩৬ বছর ধরে নিজ বাড়িতে গ্রামের শিশু ও বয়স্কদের কোরআন এবং হাদিস শিক্ষা দিয়ে আসছেন। তাকে সহযোগিতা ও অনুপ্রেরণা দেন স্বামী আবদুল কাদের ও ছেলে আবুল হোসেন। পরে সেখান থেকেই যাত্রা শুরু ডেফলবাড়ি জ্ঞানের আলো শিক্ষালয়ের।

মালেকা বেগম জানান, পঞ্চম শ্রেণিতে পড়া শেষ হওয়ার পরই ডেফলবাড়ি গ্রামের দরিদ্র কৃষক আব্দুল কাদেরের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তিনি লক্ষ্য করেন, এ গ্রামে কুরআন শিক্ষা দেওয়ার মতো কেউ নেই। তারপর স্বামী আব্দুল কাদের সঙ্গে পরামর্শ করে পাড়ার শিশুদেরকে কুরআন শিক্ষা দেওয়া শুরু করেন। তারপর অনেক বয়স্ক মহিলারাও তার কাছে দোয়া ও কুরআন শিখতে আসে।

২০১০ সালে তার ছেলে আবুল হোসেন ডেফলবাড়ী জ্ঞানের আলো শিক্ষালয় নামে একটি প্রতিষ্ঠান করলে মালেকা আরও অনুপ্রাণিত হন।

  • সর্বশেষ