শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩০ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনামূল্যে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণের উদ্যোগ ব্রিটিশ পুলিশের

বাংলা ট্রিবিউন ; সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধে প্রশিক্ষণ মডিউল উন্মোচন করেছে ব্রিটিশ পুলিশ। এই মডিউলের মাধ্যমে যে কেউ অনলাইনে বিনামূলে এই কোর্স সম্পন্ন করতে পারবে। সোমবার দেশটির ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল (এনপিসিসি) এসিটি (অ্যাকশন কাউন্টার টেরোরিজম) নামের এই মডিউল আগ্রহীদের জন্য উন্মুক্ত করেছে।

এর আগে এই প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র শপিং সেন্টার বা বিনোদন কেন্দ্রের মতো জনাকীর্ণ স্থানে নিয়োজিত কর্মীদের জন্য বরাদ্দ ছিল। গত ২৯ নভেম্বর লন্ডন ব্রিজে উসমান খান নামে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তির ছুরি নিয়ে চালানো হামলায় দুই জন নিহত হয়। পথচারীরা তাকে থামানোর পর পুলিশের গুলিতে নিহত হয়। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে। ওই ঘটনার পরই সোমবার উন্মোচিত হলো প্রশিক্ষণ মডিউল।

তবে লন্ডন ব্রিজে হামলার জেরে প্রশিক্ষণ মডিউল উন্মোচনের কথা অস্বীকার করেছে এনপিসিসি। এনপিসিসি’র ডেপুটি অ্যাসিসট্যান্ট কমিশনার লুসি ডি’ওরসি বলেন, জনাকীর্ণ স্থানে যারা কাজ করেন বা এসব স্থানে নিয়মিত যাতায়াত করেন তাদের সবার জন্যই প্রয়োজনীয় এসিটি অনলাইন কোর্স। ব্যবহারকারী প্রতি দশ জনের নয় জনই এটা অন্যদের জন্য সুপারিশ করার কথা বলেছেন বলে জানান তিনি।

এসিটি মূলত সাতটি মডিউলের সমন্বয়ে তৈরি। প্রতিটি মডিউলই কয়েক মিনিটে শেষ করা যায়। মোট ৪৫ মিনিটের মধ্যে এটি শেষ করা যায়। প্রশিক্ষণার্থীরা যেকোনও সময়ে এতে যোগ দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে হামলা প্রতিরোধ করা যায় বা হামলা সংঘটিত হলে জীবন রক্ষায় সাহায্য করা যায়।

  • সর্বশেষ