শিরোনাম
◈ বন্ধ ছি‌লো পাঁচ বছর, আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার  ◈ ডোনাল্ড ট্রাম্প বল‌লেন,  নিরাপত্তার খাতিরে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ ঠিক হবে না  ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব: দেশে আবারও বাড়ছে ডলারের দাম ◈ মধ্যপ্রাচ্যের অস্থিরতা: শনিবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল ◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের আসর থেকে পালিয়ে এসএ গেমসে সোনা জিতেই চলেছেন ইতি খাতুন

রাকিব উদ্দীন : মাত্র ১১ বছর বয়সে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলো পরিবার। কিন্তু অপ্রতিরোধ্য মেয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পালিয়ে এসেছিলো আর্চারি ফেডারেশনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায়। দৃঢ় আত্মবিশ্বাস ও পরিশ্রমের ফল শেষ পর্যন্ত পেলো মেয়েটি।

চুয়াডাঙ্গার ইতি খাতুনই সে মেয়ে। যে সাউথ এশিয়ান গেমসের ১৩তম আসরে মেয়েদের রিকার্ভ দলগত, মিশ্র ও ব্যক্তিগত ইভেন্ট থেকে তিনটি সোনাজয় করে দেশের মুখ উজ্জ্বল করেন। আজ দিনের শুরুতেই ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেন অপ্রতিরোধ্য ইতি।

এর আগে গতকাল মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে ভুটানের বিপক্ষে ৬-০ সেট পয়েন্টে জিতে মেয়েরা। পরে রিকার্ভ মিশ্র ইভেন্টে রোমান সানার সঙ্গে ভুটানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সোনার পদক জিতেন ইতি।

ইতির এই সিনেমাটিক জীবনকাহিনীর পেছনে অবদান রয়েছে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলের। তার প্রচেষ্টাতেই ইতির আর্চার হয়ে ওঠা। তবে এই অপরিচিত খেলাটি নিয়ে শুরুতে কোনো স্বপ্ন ছিল না ইতির। তিনি চেয়েছিলেন পড়াশোনা করতে। পড়াশোনা করবেন বলেই তিনি বিয়ের আসর থেকে উঠে গিয়েছিলেন। চুয়াডাঙ্গার ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় নজরে পড়েন কোচদের। তীরন্দাজ সংসদ তাকে দলে নেয়। সেই ইতি এখন দেশের গর্ব। তার স্বপ্ন এখন বিশ্বকে কাঁপিয়ে দেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়