শিরোনাম
◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী হাসপাতালে, কলেজ ছাত্রীকে নিয়ে লাপাত্তা যুবলীগ নেতা

বাংলা ট্রিবিউন : বগুড়ার নন্দীগ্রামে দাম্পত্য কলহের জেরে ডিটারজেন্ট খাওয়ার পর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে নিরুদ্দেশ হয়েছেন শাহীন আলম (৩০) নামে একজন স্থানীয় যুবলীগ নেতা। তিনি একজন কলেজ ছাত্রীকে নিয়ে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থ স্ত্রী রবিবার (৮ ডিসেম্বর) বগুড়া শজিমেক হাসপাতালে মারা গেছেন।

নন্দীগ্রাম থানার পুলিশ ও বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও আফুছাগাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে শাহীন আলমের সঙ্গে তুলাশন গ্রামের কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানাজানি হলে স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে শাহীনের ঝগড়া হয়। একপর্যায়ে শুক্রবার দুপুরে রেহেনা বেগম বাড়িতে কাপড় পরিষ্কার করার ডিজারজেন্ট পাউডার পানিতে মিশিয়ে পান করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে শাহীন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। এরপর সন্ধ্যার দিকে প্রেমিকাকে নিয়ে উধাও হন। স্ত্রী রেহেনা বেগম চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে হাসপাতালে মারা যান।

বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ জানান, যুবলীগ নেতা শাহীনের দুটি সন্তান রয়েছে। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে তিনি কলেজ ছাত্রীকে নিয়ে পালিয়েছেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির ঘটনার জানান, তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়