শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় পাটকল শ্রমিকদের আমরণ অনশনের শপথ

শরীফা খাতুন, খুলনা প্রতিনিধি : খুলনা-যশোর অঞ্চলের ৯ রাষ্ট্রায়ত্ত্ব পাটকলের শ্রমিকরা আমরণ অনশনের জন্য শপথ গ্রহণ করেছেন। পাটখাতে প্রয়োজনী অর্থবরাদ্দ, মজুরী কমিশন বাস্তবায়ন, নিয়মিত মজুরী পরিশোধ সহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে তারা এ শপথ গ্রহণ করেন।

রোববার দুপুরে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকা ৬দিনের কর্মসূচীর ৫মদিনে স্ব স্ব পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলগেটে গেট সভা করেন শ্রমিকরা।

খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচী পালন করেন।

গেটসভা শেষে পাটকলের নিত্য সমস্যার নিরসনে আগামী ১০ ডিসেন্বর আমরন অনশনের জন্য প্রস্তুতি মূলক শপথ নিয়েছেন ৯পাটকলের অর্ধলাখ শ্রমিক।

এসময় খুলনা শিল্পঞ্চলের পাটকল গুলোর গেট্সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সভায় বক্তৃতা করেন পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের নেতা আব্দুল হামিদ সরদার,শাহানা শারমিন হুমায়ুন কবির, মুরাদ হোসেন, সোহরাব হোসেন, বিল্লাল মল্লিক, মুজিবর রহমান, মকবুল হোসেন, মো. আলাউদ্দীন, দ্বিন মোহাম্মদ, শেখ ইব্রাহিম সহ প্রমুখ। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়