শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩০ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে কুমিল্লার শিক্ষার্থীরা পেলো বাই সাইকেল

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি : উপহার নয়, শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে কুমিল্লায় এক শত স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। এলাকায় সুশিক্ষা বিস্তারের লক্ষ্যে পর্যায়ক্রমে মেধাবী ও অস্বচ্ছল পরিবারের সকল শিক্ষার্থীকে এ শিক্ষা সহায়ক প্রণোদনা প্রদান করা হবে। পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। ইউপি পরিষদের অর্থায়নে নানামুখী সৃজনশীল প্রকল্পের উদ্যোক্তাহিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল। একই অনুষ্ঠানে ১৫ গৃহহীন পরিবারকে প্রদান করা হয় ঘর।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের মাঠে আনন্দঘন এক উৎসবমূখর আয়োজনের মধ্যে দিয়ে (এলজিএসপি-৩) এর অর্থায়নে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশ ছাত্র-ছাত্রীর মাঝে যাতায়াতের জন্য বাই সাইকেল বিতরণ করা হয়। এছাড়া, ওই ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে একই ইউনিয়নের দরিদ্র ও গৃহহীন পরিবারকে ১৫টি ঘর প্রদান করা হয়। বাইসাইকেল পাওয়া ১শ শিক্ষার্থীর মধ্যে ৬৫ জন ছাত্র এবং ৩৫ জন ছাত্রী।

বাইসাইকেল বিতরণ ও ঘর প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল। ৫নং পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বাহালুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েল এবং মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা বকুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন।

এ সময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, দলীয় নেতৃবৃন্দ’সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ