শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:২২ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানচেস্টার ‘ডার্বি’ জয় ম্যানইউর

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ম্যানচেস্টার সিটিকে ১-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় পাঁচে উঠেছে উলে গুনার সুলশারের দল।

ম্যাচের ২৩তম মিনিটে গোল পেয়ে যায় ম্যানইউ। ডি-বক্সে মার্কাস র‌্যাশফোর্ডকে মিডফিল্ডার বের্নার্দো সিলভা ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে দলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড র‌্যাশফোর্ড। ২৯তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন অনথনি মার্সিয়াল।

ম্যাচের ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও আক্রমণে সুবিধা করতে পারছিলো না সিটি। শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠে তারা। ৮৫তম মিনিটে নিকোলাস ওতামেন্ডি ব্যবধান কমালে নাটকীয় শেষের সম্ভাবনা জাগে। হেডে গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার।

দুই মিনিট পর দারুণ একটি সুযোগও পেয়েছিলো গত মৌসুমে ঘরোয়া ফুটবলের সবকটি শিরোপা জেতা ম্যানসিটি। তবে রিয়াদ মাহরেজের নিচু শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে ম্যানইউনাইর জয় নিশ্চিত করেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।

১৬ ম্যাচে ছয়টি করে জয় ও ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে ম্যানইউ। লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলা লেস্টার সিটি ৩৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৬ ম্যাচে ৩২। চেলসি ২৯ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ম্যানইউর জয়ে ছয় নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৩।

  • সর্বশেষ
  • জনপ্রিয়