শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান ◈ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৪০ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০ টি কুকুর উপহার দিল ভারতীয় সেনাবাহিনী

দেশ রুপান্তর : ভারতীয় সেনাবাহিনী শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ টি কুকুর দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী শনাক্ত করতে সক্ষম।

বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার দুপুরে কলকাতার চাষাঢ়া সেনানিবাসের কর্নেল কেশব যাদব বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লে. কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাষাঢ়া সেনানিবাসে আনা হয়। পরে আজ দুপুরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকতা হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আরও ২০ টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর উপহার দেবে ভারতীয় সেনাবাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়