শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৫:০১ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি স্থায়ী বহিষ্কার ও কলেজ শাখার কমিটি বিলুপ্ত

স্বপন দেব, মৌলভীবাজার : জুড়ী উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখা ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের নব গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়েছে, জুড়ী উপজেলার শাখার নবগঠিত কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তের নিরিখে গত ১৫-১১-২০১৯ তারিখ গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী নবগঠিত জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি এ আর সাজেদকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো এবং বাংলাদেশ ছাত্রলীগের জুড়ি উপজেলা শাখা ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হলো।

জানা গেছে, সম্প্রতি মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখা ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের নব গঠিত কমিটি গঠন করা হয়। কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে কমিটি গঠনের ২ দিন পরই তা স্থগিত করে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী গঠনের ২২ দিনের মাথায় বিলুপ্ত হলো জুড়ী উপজেলা ও তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ