শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ৭০০% আয় বৃদ্ধির পর ৩,০০০ কোটি বিনিয়োগ করবে নেটফিক্স

রাশিদ রিয়াজ : ২০১৮-১৯ আর্থিক বছরে ভারতে ৭০০ শতাংশের বেশি ব্যবসা বেড়েছে যুক্তরাষ্ট্রের অনলাইন স্ট্রিমিং সাইট কোম্পানি নেটফিক্স। সে বছর তাদের রেকর্ড ৪৬৬.৭ রুপি টাকা রাজস্ব ঘরে ঢুকেছিল। এর মধ্যে ৫.১ কোটি টাকা ছিল নিট লাভ। রেজিস্ট্রার অফ কোম্পানিজ-কে এমনই জানিয়েছে নেটফিক্স। ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে অনলাইন স্ট্রিমিং সাইটগুলির। স্থানীয় কনটেন্টের পাশাপাশি ভারতে বিদেশি শো এবং সিনেমার যথেষ্ট জনপ্রিয়তা আছে। প্রবল সম্ভাবনাময় এই বাজারের কথা মাথায় রেখে নতুন নতুন কনটেন্ট তৈরির জন্য আগামী ১ বছর ভারতে ৩,০০০ কোটি খরচ করতে চায় মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফিক্স। সংস্থার সিইও তথা প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা এখানে সবে মাত্র যাত্রা শুরু করেছি। আমাদের গল্পের মূল কেন্দ্রবিন্দু হল বিষয়বস্তু।' বিশ্বজুড়ে নেটফিক্স-এর গ্রাহক সংখ্যা ১৬০ মিলিয়ন। তবে ভারতে তাদের গ্রাহক সংখ্যা কত, সেই বিষয়ে কিছু জানায়নি মার্কিন এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

রিড হেস্টিংস জানিয়েছেন, তাদের মুম্বাইয়ের দফতরে ইতোমধ্যে প্রায় ১০০ কর্মী কর্মরত। এই কর্মীরা মূলত মার্কেটিং এবং সাপোর্ট টিমের সদস্য। এ ছাড়া কনটেন্ট তৈরির জন্য আরও বিভিন্ন কেন্দ্র আরও এক হাজার জন কাজ করছেন। আগামী দিনে আরও কর্মী নিয়োগের পরিকল্পনা আছে নেটফিক্স-এর। এই সময়

 

  • সর্বশেষ