শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও জেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি

মাজহারুল ইসলাম : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট না দেয়ায় ও জামিনের শুনানি পেছানোর প্রতিবাদে আগামী রোববার ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও জেলায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার কর্মপন্থা ঠিক করতে জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা। ওই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করছেন তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৬টায় বেগম জিয়ার গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ২ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর এ কথা জানান স্থায়ী কমিটির একজন সদস্য।

স্থায়ী কমিটির এই সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের নির্দেশ মেনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট দেয়নি। আর তাই জামিনের শুনানি পেছানো হয়েছে। এ কারণে পরবর্তী শুনানির সময় পর্যন্ত অপেক্ষা করবেন তারা। আইনগতভাবে জামিন না হলে নেত্রীকে মুক্ত করতে রাজনৈতিক উদ্যোগ নেয়া হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে নেত্রীকে মুক্ত করতে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা যায়, ওই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইয়াসিন আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়