শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে শ্বশুরবাড়িতে ঘরজামাই খুন

যুগান্তর : কক্সবাজারের টেকনাফের হ্নীলায় শ্বশুরবাড়ি হতে ঘরজামাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আকবরপাড়া এলাকায় শ্বশুরবাড়ি হতে আনোয়ারুল ইসলামের (২২) লাশ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার রঙ্গিখালী মাদ্রাসাপাড়া এলাকার সুলতান আহমদের ছেলে। তার সংসারে ১ বছরের এক শিশু সন্তান রয়েছে।

ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন। নিহতের শরীরে ছুরিকাঘাত এবং জখমের চিহ্ন রয়েছে।

নিহত আনোয়ারের ভাই রশিদ উল্লাহ বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুবিচার চাই।

স্থানীয় সূত্র জানায়, নিহত আনোয়ার বছরদুয়েক পূর্বে আলী আকবরপাড়ার সৌদি প্রবাসী মমতাজ মিয়ার মেয়ে হাসিনাকে বিয়ে করেন। নিজ বাড়িতে জটিলতার কারণে বউকে নিয়ে গত ৬ মাস পূর্ব থেকে শ্বশুরবাড়িতে গিয়ে বসবাস করে আসছিলেন। শ্বশুরবাড়িতে প্রায় সময় তাদের ঝগড়া হতো। গত রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা ঝগড়ার শব্দ শুনতে পায় বলে জানান।

স্থানীয় ইউপি মেম্বার বশির আহমদ বলেন, এলাকা হতে আনোয়ার নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে নিহত আনোয়ারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়