শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১২ ডিসেম্বর পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে বিএনপি

খালিদ আহমেদ : বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েছে দলটি।

লন্ডন থেকে এই বৈঠকে স্কাইপের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় আরও ছিলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান।

চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র জানায়, বৈঠকে আগামী রোববার ঢাকাসহ দেশব্যাপী খালেদা জিয়ার মুক্তির দাবি বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কর্মসূচি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।

বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির দুই নেতা  বলেন, বৈঠকে সার্বিক দিক পর্যালোচনা করে সবাই একমত হয়েছেন সরকার অথবা সরকার প্রধানের বাধাই খালেদা জিয়ার মুক্তির প্রধান অন্তরায়। তারপরও কঠোর কোনো সিদ্ধান্ত না গিয়ে খালেদা জিয়ার জামিন শুনানির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ যে ১২ ডিসেম্বর ধার্য তারিখ রেখেছেন ওইদিন পর্যন্ত বিএনপি দেখবেন। জামিন না হলেই কেবল স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি দেবে। তবে তার আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি।

এক নেতা বলেন, ‘১২ ডিসেম্বর ধার্য তারিখে খালেদা জিয়ার জামিন না হলে বিএনপি বাধ্য হয়ে এক দফার আন্দোলনে যাবে। আশা করি সরকার প্রধানও তা বুঝবেন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়