শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে এসএ গেমসের ফুটবলে জয়ের দেখা পেলো বাংলাদেশ

আক্তারুজ্জামান : এসএ গেমসের ফুটবলে খুব খারাপ সময় কাটছিলো বাংলাদেশের। প্রথম ম্যাচে ভুটানের কাছে হারের পর মালদ্বীপের সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছিলো জামাল ভূইয়ারা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। দশরথ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জেতায় ফাইনালের আশা এখনো টিকে রইলো লাল-সবুজের সেনাদের। আগামী রোববার নেপালের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামবে জেমি ডের শিষ্যরা।

১৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল। ম্যাচের শুরু থেকে লঙ্কানদের ওপর ঝাঁপিয়ে ১১ মিনিটে গোল আদায় করে নেয় দল। একটি সংঘবদ্ধ আক্রমণে ডান প্রান্ত থেকে সাদউদ্দিনের কাট ব্যাক ধরে প্রায় ফাঁকায় দাঁড়িয়ে গোল করেন সুফিল।

আজ একাদশে বড় এক পরিবর্তন এনেছিলেন কোচ জেমি ডে। স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের জায়গায় খেলেছেন মাহবুবুর রহমান সুফিল। আর সেই পরিবর্তনই শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জন্য। এসএ গেমস ফুটবলে জেমি ডে’র দল পেয়েছে কাঙ্খিত জয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয়সূচক গোল ওই সুফিলেরই।

ম্যাচে শ্রীলঙ্কান খেলোয়াড়দের গতিময় আক্রমণগুলোর সঙ্গে পেরে উঠছিলো না বাংলাদেশ। তবে রক্ষণে বিশ্বনাধ, ইয়াসিন, টুটুল হোসেন বাদশারা নিজেদের দায়িত্ব ভালোমতো পালন করায় বিপদের কারণ ঘটেনি। শ্রীলঙ্কান দল আক্রমণে উঠলেও গোলরক্ষক আনিসুর রহমান জিকো ছিলেন আস্থার প্রতীক হয়েই।

  • সর্বশেষ