শিরোনাম
◈ সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদন, পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি ◈ ট্রাম্পের হুমকির পরই ইরানে মার্কিন হামলা, নিহত ৮ ◈ শাপলা চত্বর মামলা: তদন্ত শেষ, আসামির তালিকায় যারা ◈ ‘আজ রাতেই ইরানে কঠোর হামলা’, নতুন হুঁশিয়ারি ট্রাম্পের ◈ উগ্রবাদী সংগঠনের প্রশিক্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আতাউল্লাহ স্থায়ী বহিষ্কার ◈ সেনাবাহিনীর আধুনিকায়নে নতুন রোডম্যাপ, কী থাকছে পরিকল্পনায় ◈ ব্যয় সংকোচনে কঠোর সরকার : গাড়ি কেনা-ভবন নির্মাণ বন্ধ, সীমিত হচ্ছে বিদেশ সফর ◈ ভারী বৃষ্টি ও উজানের পানি বিপৎসীমার ওপরে, ১০ জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা ◈ দুর্ঘটনা নাকি চুরির সময় বিস্ফোরণ? অগ্নিদগ্ধ সৌদিপ্রবাসী মীর ইব্রাহিমের ঘটনা ঘিরে নতুন প্রশ্ন, সামনে এলো ভিন্ন দাবি ◈ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পরই বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে দ্বিতীয়: ঝুঁকিপূর্ণ সম্পদ ছাড়াল ৬০ শতাংশ

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫১ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিডিয়া আমার ফোনালাপ বিকৃতভাবে প্রচার করেছে: ভিপি নুর

ডেস্ক রিপোর্ট  : ইলেকট্রনিক মিডিয়ায় আর্থিক লেনদেনের অডিও ফাঁস প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, আমার ফোনালাপটি ইলেকট্রনিক মিডিয়ায় বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমার পুরো কথা না শুনিয়ে কিছু অংশ কেটে সেখানে প্রচার করা হয়েছে। যা সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থী। আমি এর বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি ও উকিল নোটিশ পাঠাব।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কয়েকটি ইলেকট্রনিক মিডিয়ায় ভিপি নুরের আর্থিক লেনদেনের অডিও ফাঁস হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

এদিন একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বলা হয়, ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে নুরুকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। এখানে ডাকসু ভিপি তার আত্মীয়র একটি প্রকল্প নিয়ে এক প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায়। একই অডিওতে একজন প্রবাসী বাংলাদেশির কাছ থেকে টাকা চাওয়ার কথা শোনা গেছে।

ফোনালাপের বিষয়টি ব্যাখ্যা করে নুর করেন, আমার এক আন্টি অনেক আগে থেকেই কন্সট্রাকশনের বিজনেস করেন। এলাকায় আমার মামার ছেলে মারা যাওয়ায় আন্টি গিয়েছিলেন। তার একটি প্রকল্পে ১৩ কোটি টাকার মসজিদ নির্মাণের কাজ ছিল। ওই কাজের জন্য ব্যাংক গ্যারান্টি দেয়ার লাস্ট তারিখের আগের দিন আন্টি আমাকে ফোন দেন, পরিচিত কারো মাধ্যমে যাদের লাইসেন্স আছে তাদের মাধ্যমে যেন ব্যাংক গ্যারান্টি করে রাখি। যেহেতু লাস্ট দিন, তখন আমি আমার পরিচিত এক ভাইকে ফোন দিয়ে বলি কাজটি করতে পারবে কি-না, যেহেতু তিনি কন্ডাক্টর। এই ছিল আলাপ।

 

 

তিনি বলেন, টেলিভিশন চ্যানেল ফোনালাপের আংশিক তথ্য তুলে ধরেছে। ওখানে কিন্তু ক্লিয়ার করা নেই যে আমি কাউকে কাজের কথা বলছি বা কারো কাছে কাজ চাচ্ছি বা কাউকে সুপারিশ করছি সেটা না। আন্টি বলছেন যে, তার কাজের একটি ব্যাংক গ্যারান্টি দিতে পারবে কি-না? কারণ কন্সট্রাকশন কাজ করলে ব্যাংক গ্যারান্টি লাগে কাজের পারসেন্টিস (শতকরা) অনুযায়ী।

তিনি আরও বলেন, এরপরে আরেকটি বিষয় যোগ করছে, একজন বলছিল যে আমাকে হেল্প করতে চায়। নাম, ই-মেইল চাইছে। সেখানে কিন্তু আমার কোনো উত্তর নেই। যেকোনো মানুষ যদি আমাকে ফোন দিয়ে বলে যে আপনার কোনো সাপোর্ট লাগলে হেল্প করব আমরা। আমি কী বলছি সেটা না দিয়ে তার অংশ কাট করে দিয়েছে। আমি ডাকসু ভিপি আমারও বিভিন্ন জায়গা থেকে ফোন আসে। একটা লোক ফোন দিয়ে বলছিল আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কিন্তু আমি তাকে বলে দিয়েছি আমরা অপরিচিত কারও কাছ থেকে সহযোগিতা নেব না। যদি প্রয়োজন হয় আমরা আপনাকে জানাবো। আমার উত্তরটা ছিল এটা। কিন্তু সেখানে তারা এটা যোগ করেনি।

ভিপি নুর বলেন, আমার মনে হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাকে বিব্রত করার জন্য এই ধরনের আংশিক অংশ প্রকাশ করেছে। এবং যেটা বলেছে এটাও সত্যও নয়। আমি এটার প্রেস রিলিজ দিয়ে এটা ক্লিয়ার করব। ওদেরকেও উকিল নোটিশ দেব।

পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়