শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০১৯, ০২:১৩ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০১৯, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনায় ক্যাথলিক যাজকরা বধির বাচ্চাদের নির্যাতনের জন্য কারাবন্দি

ইয়াসিন আরাফাত : ক্যাথলিক চার্চে শিশুদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে পোপ ফ্রান্সিসের স্বদেশ আর্জেন্টিনার একটি আদালত হোরাসিও করবাচো এবং নিকোলা করাদি নামে দুইজন রোমান ক্যাথলিক যাযককে ৪০ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত করেছে। ২০০৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির মেন্ডোজা প্রদেশের একটি চার্চ স্কুলে বেশ কিছু বধির বাচ্চাকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাদের এই কারাদণ্ড দেয়া হয়। এই সাজার বিরুদ্ধে কোন আপিল করা যাবে না বলেও জানিয়েছে আদালত। বিবিসি

সোমবার সাজা ঘোষণার সময় অভিযুক্তরা আদালতেই উপস্থিত ছিলেন। সাজা শুনার পর আসামিদের কেউই কোনও মন্তব্য করেনি। এমনকি তাদের পক্ষের কোন আইনজীবীও সাজার বিপক্ষে কোন বিরোধিতা করেনি।

এসময় বেশ ভুক্তভুগিদের অবিভাবক আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পর তাদের কাঁদতে এবং একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় একজন ভুক্তভোগীর বাবা উপস্থিত সাংবাদিকদের বলেন, এই সাজা/রায় আমাদের জন্য এবং বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার কোনও ধারণা আপনাদের নেই।

তিনি আরও বলেন, স্কুলে যাযকরা আমাদের বাচ্চাদের ধর্ষণ করেছে এবং তাদের সাথে দুর্ব্যবহার করেছে। কিন্তু গির্জা কর্তৃপক্ষ তাদের যাযকদের অপকর্মগুলো আড়াল করার বহু চেষ্টা করছে। এমন কি তাদের বিরুদ্ধে অভিযোগ না করার জন্য আমাদের বারণ করেছে। আজ ইশ্বর এর সঠিক বিচার করেছে। আমরা আজ সত্যিই খুব আনন্দিত।

  • সর্বশেষ