শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তানকে একই চোখে দেখলে ভারতের কৌশলগত ক্ষতি: শেখর গুপ্ত ◈ উপকূলে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে ইতালিকে আমন্ত্রণ স্পিকারের ◈ বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৯, ০২:৫৩ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৯, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এপিবিএন হেডকোয়ার্টার্সে পুলিশ সুইমিং কমপ্লেক্স উদ্বোধন করলেন আইজিপি

সুজন কৈরী : আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ সদস্যদের ফিটনেসের জন্য সাঁতার অত্যন্ত ভালো ব্যায়াম। এ ব্যায়াম শরীরের সকল অংশ সচল করার পাশাপাশি মন এবং শরীর দুটোই চাঙ্গা রাখে।

রোববার বিকেলে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্সে নবনির্মিত বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এপিবিএনের অতিরিক্ত আইজিপি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, একটি সুইমিং পুলের অভাব দীর্ঘদিন ধরে পুলিশ অনুভূত হচ্ছিল। আধুনিক এ সুইমিং কমপ্লেক্স নির্মাণের ফলে সে অভাব পূরণ হলো। পুলিশ এবং তাদের পরিবারের সদস্যদের সাঁতার শেখার জন্য নবনির্মিত সুইমিং কমপ্লেক্সটি অনন্য সুযোগ সৃষ্টি করবে বলে আইজিপি আশা প্রকাশ করেন।

এরপর আইজিপি সুইমিং কমপ্লেক্স এর উদ্বোধন করেন এবং এয়ারপোর্ট এপবিএিন ব্যারাকে কে নাইন ক্যানেল ও অন দি জব ট্রেনিং সেন্টার উদ্বোধন করনে।

উল্লেখ্য, পুলিশ সুইমিং কমপ্লেক্স প্রকল্পটি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এ পুলের দৈর্ঘ্য প্রায় ৫০ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। গভীরতা সাড়ে আট ফুট থেকে সাড়ে ছয় ফুট যা ১০ টি লেনে বিভক্ত। এতে একসঙ্গে ৩৩৬ জন বসে খেলা দেখতে পারবে। এছাড়াও খেলোয়াড়দের জন্য অত্যাধুনিক জিমের পাশাপাশি একটি স্টিম বাথ ও একটি সনা বাথের ব্যবস্থা রয়েছে। এতে ওয়াটার পোলো খেলারও সুবধিা আছে।

  • সর্বশেষ