শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত ◈ শূন্য পাসের ভয়াবহ চিত্র: তিন শতাধিক ‘নামসর্বস্ব’ প্রতিষ্ঠান, খোঁজা হচ্ছে কারণ, জবাবদিহির মুখে ২২৬ মাদ্রাসা ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জিত‌লো পিএসজি  ◈ পা‌কিস্তান দ‌লের অ‌ধিনায়ক বাবর আজম‌কে ‌ব্রিটিশ সংবাদ মাধ‌্যম থে‌কে দূরে রাখার পরামর্শ সা‌বেক ক্রিকেটারের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৯, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারাজ অ্যাপসে যৌন উত্তেজনাবর্ধক ওষুধের ছড়াছড়ি

ইয়াসিন আরাফাত: গ্রাহকদের বিপুল আগ্রহ ও উদ্দীপনার কারণে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজ.কম.বিডি (Daraz.com.bd) প্রতি বছর আয়োজন করে ইলেভেনইলেভেন ক্যাম্পেইনের। এ বছর এই ক্যাম্পেইনের শুরু হয়েছে ১১ নভেম্বর । বিভিন্ন পণ্যের ওপর দেয়া হয়েছে ক্যাশব্যাক ও ডিসকাউন্টের বিশাল অফার।

বর্তমানে বিভিন্ন পণ্যের পাশাপাশি অনলাইন শপিং মার্কেটপ্লেস দারাজ দেদারসে বিক্রি করছে যৌন উত্তেজনা বর্ধক ওষুধ। খোঁজ নিয়ে জানা যায়, এসব ওষুধ ক্রেতাদের অধিকাংশই উঠতি বয়সি। তারা পণ্যেটি ক্রয় করার আগে জেনে নিচ্ছেন এর কার্যকারিতা ও ব্যাবহার বিধি। এদের অনেকেই জিজ্ঞাস করছেন এটা ব্যবহার করলে কোন ক্ষতি হবে কিনা বা এটা কিভাবে ব্যাবহার করা যাবে ইত্যদি। আবার এই ট্যাবলেট কোক বা অন্য কোন পানীয়র সঙ্গে মিশিয়ে অন্য কাউকে খাওয়ানো যাবে কিনা। যাকে খাওয়ানো হবে সে এটা বুঝতে পারবে কিনা। উত্তরে দারাজের পক্ষ থেকে জানানো হয় খাওয়ানো যাবে এবং তাতে কাজও হবে।

খোঁজ নিয়ে জানা যায় Pil R-600mg, Sustten-30, Cialis, VigRX plus, Vigora 100, Staylong নামের বেশ কয়েকটি যৌন উত্তেজনা বর্ধক ওষুধ বিক্রির বিজ্ঞাপন নিজেদের অনলাইনে অ্যাপসে দিয়েছে দারাজ।

এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। অনেকেই বলেন, এই ধরনের পণ্য অনলাইনে বিক্রির ফলে সহজলভ্য হচ্ছে। উঠতি বয়সিরা এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়তে পারেন বলেও মন্তব্য করেন অনেকেই।  বিষয়টি জরুরি ভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপও কামনা করেছে অনেকেই।

ওয়াইএ/এমআই

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়