শিরোনাম
◈ ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘ফ্রেশ স্টার্ট’ চান স্বরাষ্ট্রমন্ত্রী ‎সালাহউদ্দিন আহমদ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, শনাক্ত ১৬৩ জনের ◈ হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ, ইরানের একাধিক শর্তে বাড়ছে উত্তাপ ◈ কীসের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি, জানালেন শিক্ষামন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৮:০৭ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরেন্দ্রভূমিতে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষকেরা

মুসবা তিন্নি : বরেন্দ্র অঞ্চলের প্রতিটি বাড়িতেই এখন কোনো না কোনো সবজি চাষ হচ্ছে। বাড়ির পাশে এসব সবজি চাষ করে নিজেদের সবজির চাহিদা পূরণ করছেন। আবার অতিরিক্ত হলে বাজারে বিক্রি ও করছেন অনেকে। সবজি চাষ করে অনেক চাষী অল্প সময়ে স্বাবলম্বী হয়ে উঠছেন। অনেক পরিবারে এসেছে সচ্ছলতা।

বাড়ির চালায় সেজে আছে বড় বড় চাল কুমড়া। বাঁশে তৈরি মাছানে মাচাঁনে ঝুলছে শিম। ধরে আছে সজনা। কোথাও আবার বাড়ির পাশ ঘেষে পটল, কল্লা, শষা, বেগুন লাল শাকসহ নানা রকমের নতুন নতুন শীতের সবজি রয়েছে ক্ষেতে।

এসব সবজি চাষ করতে বেশি জায়গার প্রয়োজন হয় না, উৎপাদন খরচ কম পরে। এতে লাভের পাল্লা বেশি থাকে। এছাড়া, সবজিতে পরিবারে চাহিদায় মেটাচ্ছে। ফলে দিনে দিনে গ্রামে সবজি চাষ বেড়েই চলছে।

বরেন্দ্র অঞ্চল হিসাবে পরিচিত রাজশাহীর তানোর, গোদাগাড়ী চাঁপাইনবাবগঞ্জে, নাচোল, রহনপুর, নওগাঁর জেলায় শত শত কৃষক এখন ধান চাষ ছেড়ে বিভিন্ন প্রকার সবজি চাষ শুরু করেছেন। সবজি চাষে বরেন্দ্রে মাটিতে যেন এক নীরব বিপ্লব ঘটছে।

এদিকে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ৮ বছর ধরে রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চলে বোরো ধান ছেড়ে অন্য ফসল চাষে উদ্বুদ্ধ করছেন কৃষি বিভাগ।
কৃষিবিদেরা বলছেন, পানিসাশ্রয়ী ফসলের চাষ বাড়াতে গিয়ে এ বছর রাজশাহী জেলা সবজি উৎপাদনে দেশসেরা হয়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে রাজশাহীতে ২২ হাজার ২৩৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন হয়েছে ১৮ দশমিক ১২ মেট্রিক টন। মোট উৎপাদনের পরিমাণ ছিলো ৪ লাখ ২ হাজার ৭৯০ মেট্রিক টন।

কৃষকেরা জানান,অন্যের জমি বর্গা নিয়ে বোরো ও আমন ধান চাষাবাদ করে লোকসান গুনতে হচ্ছে। ধান চাষে বেশি খরচ পড়ে। বোরো আবাদে পানির সমস্যাতেও পড়তে হয়।

এছাড়া, বাজারে ধানের দাম না পেয়ে কয়েক বছর ধরে লোকসান গুনতে হচ্ছিলো। তাই ধান চাষ বাদ দিয়ে অনেক কৃষক ৩/৪ বছর আগে সবজি চাষ শুরু করেছেন। সফলতাও পাচ্ছেন তারা।

তানোর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমশের আলী জানান, বরেন্দ্রের মাটিতে এখন প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে। প্রতিদিনি কৃষকেরা তাদের ক্ষেতের টাটকা সবজি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন শহরে পাঠাচ্ছে। সবজি চাষ করে অল্প জমি থেকে বেশি আয় সম্ভব হওয়াই দিনে দিনে এর পরিধি বাড়ছে। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়