শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনার এতো রাগ হয় কেন

 

আনু মুহাম্মদ : এতোদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে যে অভিযোগ ঘুরছে তা উত্থাপন করেছে আপনার ছাত্র সংগঠনের নেতারাই। তারপরও তদন্ত কমিটি করেননি কেন? বিশ্বাসযোগ্য তদন্ত কমিটি যদি ভিসিকে নির্দোষ প্রমাণ করতো, তাহলে অভিযোগ উত্থাপনকারী হিসেবে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন।

ভিসি বিরোধী আন্দোলনও হতো না, শিক্ষক শিক্ষার্থীদের এতোদিন কষ্টও করতে হতো না। তদন্ত কমিটিও করেননি, দীর্ঘসূত্রতায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খারাপ হয়েছে। এখন সেই ছাত্রলীগই যখন শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করছে, ভিসি যখন তাদের পেশীর জোর নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছেন, জোরজবরদস্তি করে হল খালি করা হয়েছে তখন আপনি অভিযোগের আঙুল তুলছেন সেই আক্রান্ত, আহত, রক্তাক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে যারা বিশ্ববিদ্যালয়কে অপরিকল্পনা, দুর্নীতি, অস্বচ্ছতা, সন্ত্রাস আর অশিক্ষা থেকে মুক্ত করতে দৃষ্টান্ত স্থাপন করেছেন। কেন? এই শিক্ষার্থী-শিক্ষকদের তো ধন্যবাদ প্রাপ্য।

আবরারের খুনের জন্য যারা দায়ী তাদের স্থায়ী বহিষ্কারসহ কয়েকটি দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। দাবি মেনে নিয়েও তা পুরো কার্যকর করছে না প্রশাসন। এতো ঘণ্টা ধরে নির্যাতন করে একজন শিক্ষার্থীকে খুন করলো যারা তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে বুয়েট প্রশাসন, আপনার রাগ তো তাদের প্রাপ্য। অথচ আপনার ক্রোধ বর্ষিত হচ্ছে নিপীড়িত ভয়ার্ত শিক্ষার্থীদের প্রতি, তাদের বহিষ্কারের কথা বলছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনার এতো রাগ হয় কেন? ফেসবুক থেকে

  • সর্বশেষ