শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতেও হলের সামনে জাবি ছাত্রীদের অবস্থান

ডেস্ক রিপোর্ট : বৃষ্টিকে উপেক্ষা করে মিছিল বের করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনকারীরা। এছাড়া ছাত্রীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে অবস্থান নিয়েছে। যুগান্তর

শুক্রবার রাত ৮টার দিকে বৃষ্টির মধ্যে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ থেকে মিছিল শুরু হয়ে মিছিলটি সমাবিজ্ঞান অনুষদ হয়ে মেয়েদের হলের দিকে রওনা হয়।

প্রতিকূল আবহাওয়া ও শিক্ষার্থীদের বিড়ম্বনার কথা বিবেচনা করে হলে অবস্থানের দাবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে গিয়ে অবস্থান নেন ছাত্রীরা।

অবস্থানকালে রাসায়ন বিভাগের শিক্ষার্থী তাজরিন ইসলাম তন্বি যুগান্তরকে বলেন, হল খুলে দেয়ার দাবিতে বৃষ্টির মধ্যেই আমরা হলের সামনে অবস্থান নিয়েছি। কারণ আমাদের অনেকেরই থাকার জায়গা নেই। এই পরিবেশে আমরা কোথায় থাকবো? হলের প্রভোস্ট আমাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন।

হলটির প্রভোস্ট অধ্যাপক মোহা. মুজিবুর রহমান রাত ৯টায় যুগান্তরকে বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাদের সঙ্গে কথা বলবো।’

তাদের জন্য হল খুলে দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তের ওপর আমরা হস্তক্ষেপ করতে পারি না। সিন্ডিকেটের সিদ্ধান্তেই যেহেতু হল বন্ধ রাখা হয়েছে সিন্ডিকেট অনুমতি না দিলে আমি হল খোলার অনুমতি দিতে পারি না।’

এর আগে নতুন কলা ভবনের সামনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন আজ শনিবারের কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘শনিবার বিকাল ৮টায় ‘উপাচার্য অপসারণ মঞ্চে’ আমরা জড়ো হবো। সেখান থেকে অঙ্কিত পটচিত্রটি নিয়ে মিছিল শুরু করে ঢাকা-আরিচা মহাসড়কে পাশে অবস্থান নিবো। সেখানে পটচিত্রটি প্রদর্শন করা হবে। এছাড়া প্রতিকূল আবহাওয়া ও হল বন্ধের কারণে শিক্ষার্থীদের চরম ভোগান্তির কথা বিবেচনায় রেখে হল খুলে দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়