শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

তৌহিদুর রহমান , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের পশ্চিমে ধান ক্ষেত থেকে গলায় শার্ট পেঁচানো অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান জানান, ধান ক্ষেতে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পরে তার গলায় শার্ট পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে।

এ বিষয়ে ময়নাদতন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়