শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:০১ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেম্বেলে ও উমতিতিকে ছাড়াই ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই খেলবে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক : ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বার্সেলোনার তরুণ তারকা উসমান ডেম্বেলেকে ছাড়াই আগামী দুই ম্যাচের জন্য ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।আগামী ১৪ নভেম্বর মলদোভা আর ১৭ নভেম্বর আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি বার্সায় খেলা দেম্বেলের। স্কোয়াডে রাখা হয়নি দেম্বেলের ক্লাব সতীর্থ স্যামুয়েল উমতিতির।

ডেম্বেলে-উমতিতি না থাকলেও বার্সার আরেক তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান জায়গা পেয়েছেন ফরাসি স্কোয়াডে। স্প্যানিশ লা লিগায় খেলা আরও পাঁচ জন ফুটবলার সুযোগ পেয়েছেন দেশমের স্কোয়াডে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আলফোনস আরিওলা, রাফায়েল ভারানে, বার্সার ক্লেমেন্ত লেংলে, অ্যাতলেতিকো মাদ্রিদের থমাস লেমার আর রিয়াল বেতিসের নাবিল ফেকিরদের জায়গা দিয়েছেন ফরাসি কোচ দেশম।

ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড :

গোলরক্ষক: আলফোনস আরিওলা, মাইক মাইগানান এবং স্টিভ মান্ডান্দা
ডিফেন্ডার: লুকাস ডিগনে, লিও ডুবুইস, কিম্পেম্বে, ক্লেমেন্ত লেংলে, বেঞ্জামিন মেন্ডি, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে এবং কার্ট জোউমা
মিডফিল্ডার: এনগোলো কান্তে, ব্লেইস মাতুইদি, টাঙ্গুয় নডম্বেলে, মৌসা সিসোকো এবং কোরেন্টিন তোলিসো
ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদার, কিংসলে কোমান, নাবিল ফেকির , অলিভিয়ার জিরুদ, অ্যান্তোনিও গ্রিজম্যান, থমাস লেমার এবং কাইলিয়ান এমবাপে।

  • সর্বশেষ