শিরোনাম
◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ◈ হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রবেশ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সন্তান সহ বাবা নিহত, স্ত্রী আহত

মোস্তাফিজুর রহমান : কেরানীগঞ্জ রুহিতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসাদুল হক (৪০) ও তার সন্তান সোহান (৬) নিহত।নিহতের স্ত্রী রেশমা আক্তার (৩০) আহত। জানাযায়, ট্রাক জব্ধ, চালক পলাতক। শুক্রবার দুপুর ২টায় ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তিন জনকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু ও তার বাবাকে সোয়া ৩টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাবা ও ছেলের মৃত দেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শিশুটির মা রেশমা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

আহত রেশমা জানান, তারা সায়েদাবাদ করাতিটোলা এলাকায় থাকেন, তারা মোটরসাইকেল দিয়ে শশুরবাড়ী কেরানীগঞ্জ বাগমারায় যাচ্ছিলেন। পথে রোহিতপুর কুড়াহাটি এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তখন তিনজনই ছিটকে পড়েন।মৃত আসাদুল হক একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়