শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ১১:১৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগমগঞ্জে পুলিশের ওপর মাদক কারবারীর হামলা

মাহবুবুর রহমান, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারি লিটনকে (৩৭) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এসময় তার সহযোগীদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে উত্তর-পশ্চিম একলাশপুর এলাকার কাথাওয়ালার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হচ্ছেন, এসআই জাকির হোসেন (৪০), এসআই সাঈদ মিয়া (৪১) ও এএসআই হেলাল উদ্দিন (৩৫)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ডিবির একটি দল একলাশপুর এলাকার কাথাওয়ালার বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে মাদক কারবারি লিটনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে নিয়ে ফেরার পথে পুলিশের উপর অর্তকিত হামলা চালায় তার ৮/১০জন সহযোগী। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের তিন কর্মকর্তা আহত হোন। আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন জানান, মাদক কারবারী লিটনকে মাদকদ্রব্য ও অস্ত্রসহ গ্রেপ্তার করে আনার সময় তার সহযোগীরা হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যকে আহত করেছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়