শিরোনাম
◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৫২ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০১৯, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবন ও খুলনায় শনিবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, ৪ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক:  দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে শনিবার (৯ নভেম্বর) দুপুর নাগাদ অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। সুন্দরবন ও খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখাতে বলা হয়েছে। সূত্র: সময় টিভি

বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরণের নৌযানকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচলও বন্ধ রয়েছে। সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন কয়েকশ’ পর্যটক। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর কিছুটা উত্তাল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কক্সবাজার ও চট্টগ্রামে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুলবুলের কারণে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যা ১১ তারিখ পর্যন্ত থাকবে। ১২ তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালী থেকে অভ্যন্তরীণ ১৮টি রুটে ৬৫ ফুটের নিচে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ পটুয়াখালী।

পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। জেলার সর্বত্র মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় নদীবন্দর সমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • সর্বশেষ