শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০১৯, ০৮:১০ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০১৯, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের পুরস্কার পেলেন ইরানের প্রখ্যাত গণিতবিদ মারিয়াম মিরজাখানি

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গণিতের অধ্যাপক মারিয়াম মিরজাখানিকে পুরস্কৃত করলেন। মাত্র ৪০ বছর বয়সে ২০১৭ সালে মারা যান। কিন্তু গণিত বিশ^ এখনো তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। নতুন এ পুরস্কারের মূল্য ৫০ হাজার ডলার। তাকে পুরস্কার দেয়ার ক্ষেত্রে নির্বাচকদের একজন রিচার্ড টেইলর বলেন, নিঃসন্দেহে মারিয়াম মিরজাখানিকে দেয়া এ পুরস্কার তরুণ গণিতবিদদের উৎসাহীত করবে। মারিয়ামের প্রতি স্বীকৃতি ও তাকে স্মরণও এ পুরস্কার দেয়ার আরেক কারণ। মেহর

গণিতে নোবেল হিসেবে পরিচিত ‘ফিল্ডস মেডেল’ পাওয়ার মাত্র ৩ বছর পর মারিয়াম মিরজাখানি মারা যান। তার আগে এত কম বয়সে কেউ গণিতে এত সন্মানজনক পুরস্কার পাননি। নারী হিসেবেও তিনিই প্রথম ও একমাত্র এ পুরস্কার পান। শিকাগো ইউনিভার্সিটি থেকে মারিয়ামের ঘনিষ্ট সহযোগী এ্যালেক্স এসকিন ৩০ লাখ ডলার মূল্যের যে পুরস্কারটি পান, সে কাজটিও তিনি মারিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে করেছিলেন। এই দুই গণিতবিদ ‘মোডুলি স্পেস’ নামে নতুন এক জ্যামিতিক ধারণা সৃষ্টি করেন।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে মারিয়াম তার গোলকের জ্যামিতি,ডোনাট ও অন্যান্য বাঁক, ত্রিমাত্রিক আকার নিয়ে নতুন নতুন তত্ত্ব দেয়ার জন্যে সুপরিচিত।

  • সর্বশেষ