শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে প্রধান শিক্ষক বরখাস্ত

ডেস্ক রিপোর্ট : যৌন হয়রানির অভিযোগে ফরিদপুর সদরপুর উপজেলার চরবৃষ্ণপুর ইউনিয়নের নয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম খানকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জানার্ল

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘটনার সত্যতা পান।

ঘটনার সত্যতা পেয়ে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক কাজী জহিরুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করেন। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বোর্ডের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

এর আগে সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ চত্বরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিচারের দাবিতে মানববন্ধন এবং ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা।

জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম নবম শ্রেণির এক ছাত্রীকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেন।

কুপ্রস্তাবে সহকারী শিক্ষক কাজী জহিরুল ইসলাম সহযোগিতা করেন। প্রস্তাবে রাজি না হলে শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে প্রধান শিক্ষক তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখান ও তার পিতা বিদ্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেনকে চাকরিচ্যুৎ করার হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।

  • সর্বশেষ