শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোরকা নিষিদ্ধ করল নেদারল্যান্ডস

রাশিদ রিয়াজ : বৃহস্পতিবার থেকে নেদারল্যান্ডসের স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে মুখ ঢাকা পোশাকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। কারণ দেশটির সরকার মনে করছে বোরকা নারী নিপীড়নের প্রতীক। তবে এ নিয়ে ব্যতিক্রম প্রতিক্রিয়াও রয়েছে। অনেকেই সিদ্ধান্তকে দেখছেন ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে। এছাড়া বোরকা অনেক মুসলিম নারীর কাছে এক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকও। নেদারল্যান্ডসে ২০০৫ সালে উত্থাপিত প্রস্তাব ব্যাপক তর্ক-বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে পাস হয়। ২০১৮ সালের জুনে দেশটির সিনেট এ আইনের অনুমোদন দেয়। এই আইন অনুযায়ী, বোরকা পরিহিত কেউ এসব স্থানে প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ তাদেরকে মুখ দেখাতে বলতে পারবেন। যদি কেউ মুখ দেখাতে না চায় তবে তাকে এই স্থানে প্রবেশে অস্বীকৃতি জানাতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া নির্দেশ অমান্য করলে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানাও করা হতে পারে। দি লোকাল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়