শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৬ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ০১:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যাকালীন কোর্সে লিখিত পরীক্ষা ছাড়াও ভর্তির সুযোগ রয়েছে, বললেন এজিএস সাদ্দাম

শিমুল মাহমুদ : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করা শিক্ষার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিয়েই সান্ধ্যকোর্সে ভর্তি হতে পারেন বলে জানিয়েছেন, ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। ভর্তির নীতিমালা অনুযায়ী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল ওই প্রোগ্রামে ভর্তি হওয়া যায়।

সংবাদ সম্মেলনে এজিএস সাদ্দাম হোসেন দাবি করে বলেন, ডাকসু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, তারা সবাই নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, প্রথা ও রীতি অনুসরণ করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। একটি সুনির্দিষ্ট ছাত্রসংগঠনকে দায়ী করে বলা হচ্ছে যে ছাত্রলীগের নেতা বলেই তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে এটি ঠিক নয়।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক লিপি আক্তার, সদস্য নিপু ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়