শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে প্রশ্ন আমীর খসরুর

শিমুল মাহমুদ : মানুষ প্রশ্ন করে বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু যে দলটি জনগণকে বাইরে রেখে, মানুষের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় আছে, তারা কীভাবে ঘুরে দাঁড়াবে। মঙ্গলবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি তার জায়গায় অটল আছে। গণতন্ত্রের পক্ষে মানুষের অধিকারের পক্ষে আছে এবং থাকবে। কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রীয় সংস্থানির্ভর দল হয়ে গেছে। এরা কিন্তু মানুষের কাছে ফিরে যেতে পারবে না।এদের ফিরে যাওয়া কঠিন।

সরকারকে আইনের সম্মুখীন হতে হবে উল্লেখ করে আমীর খসরু বলেন, বিগত দিনে কেউ পার পায়নি, এরাও পার পাবে না। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলাকে জেলে রেখে শ্বেতাঙ্গরা ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু পারেনি। বাংলাদেশেও বিগত দিনে কেউ পারেনি। পাকিস্তান আমলেও কেউ পারেনি। এরাও পারবে না।

বিএনপির এ নেতা আরো বলেন, গুম, খুন, মিথ্যা মামলা-হামলার শিকার হয়ে জ্বলেপুড়ে বিএনপি নেতাকর্মীরা খাঁটি সোনায় পরিণত হয়েছে। এদের দমন করা যাবে না। আন্দোলন চলছে, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত, দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়