শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২০ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৯, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিল্ডিং নির্মাণে ইটের পরিবর্তে বালু-সিমেন্টের ব্লক!

আসাদুজ্জামান সম্রাট : বিল্ডিং নির্মাণে ইটের ব্লকের পরিবর্তে বালু সিসেন্টের ব্লক ব্যবহারের পারামর্শ দিয়েছে সংসদয়ি কমিটি। এজন্য এই ব্লক তৈরিতে ব্যবহার্য যন্ত্রাংশ আমদানী শুল্কমুক্ত রাখার পরামর্শ দেয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এই পরামর্শ দেয়া হয়েছে।

কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, বজলুল হক হারুন, মো. জিল্লুল হাকিম, মো. মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও বেগম ফরিদা খানম অংশ নেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন র্ক্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানবৃন্দ, এইচবিআরআই’র মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ইটের পরিবর্তে বালু-সিমেন্টের ব্লক ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে সংশ্ষ্টিদের পরামর্শ দেন কমিটির সদস্যরা। তারা জানান, বালু-সিমেন্টের এই ব্লক অধিক সাশ্রয়ী ও ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। তাই ইট ব্যবহারের পরিবর্তে এই ব্লক ব্যবহারে কার্যকর পদক্ষেপ নিলে প্রকল্প ব্যয় সাশ্রয় হবে।

বৈঠকে ইস্কাটন এলাকায় ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে সুপারিশ করা হয়। সরকারি কর্মচারিদের পুরাতন কোয়ার্টারগুলো নতুন করে সংস্কার করার বিষয়ে সুপারিশ করা হয়। আগারগাঁওয়ে জরাজীর্ণ দ্বিতল ভবনগুলো ভেঙে বহুতল ভবন নির্মাণের বিষয়ে গৃহীত প্রকল্প নিয়েও আলোচনা করে কমিটি। এছাড়া বৈঠকে সরকারি কর্মচারিদের আবাসন ব্যবস্থা ৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীতকরণের বিষয়ে যে সকল প্রকল্প চলমান আছে সেগুলোর বাস্তব অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়