শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:১০ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় ধর্ষকের সঙ্গে বিয়ে: পাবনার ওসি প্রত্যাহার-এসআই বরখাস্ত

মহসীন কবির : পাবনায় গৃহবধূকে গণধর্ষণ এবং থানায় তাদের একজনের সঙ্গে তার বিয়ে দেওয়ার ঘটনায় সদর থানার ওসি ওবাইদুল হককে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এসআই একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন বলে জানান জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, প্রতিবেশী রাসেল আহমেদ গত ২৯ আগস্ট তাকে তার বাড়িতে নিয়ে এক সহযোগীসহ পালা করে ধর্ষণ করে। দুদিন পর তাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে নিয়ে তিন দিন আটকে রাখা হয় এবং সেখানে আরও চার-পাঁচনজন তাকে পালা করে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে পাবনা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ রাসেলকে আটক করে। কিন্তু মামলা নথিভুক্ত না করে পুলিশ ওই রাতেই রাসেলের সঙ্গে তার বিয়ে দেয়।

এ বিষয়ে পুলিশ কর্তৃপক্ষ ওসি ওবাইদুল হককে কারণ দর্শাতে বলে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরে থানায় মামলা নেওয়া হয়। ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করে পুলিশ। এ ঘটনায় মামলার আরও দুই আসামিকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়