শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপদ খাদ্য আন্দোলনে’র যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : মানুষের অন্যতম মৌলিক অধিকার ‘নিরাপদ খাদ্য’ নিশ্চিত ও খাদ্যে ভেজাল প্রতিরোধে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ খাদ্য ও ভোগ্যপণ্য আন্দোলন, বাংলাদেশ”। এরই লক্ষ্যে ইংরেজী দৈনিক দ্য নিউ নেশনের সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান বাবলুকে সভাপতি ও দৈনিক আমার সংবাদের সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান আজমকে সাধারণ সম্পাদক মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপনন প্রতিরোধে সকল স্তররে জনগণের মাঝে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশব্যাপী স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় দেশের সকল জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

বৈঠকে শহীদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুস সাত্তার ও ইসমাঈল হোসেন সিরাজী (সহ-সভাপতি), সরওয়ার নিজামী (যুগ্ম-সম্পাদক), ফারুক আলম (সাংগঠনিক সম্পাদক), মোশাররফ হোসেন শিকদার (কোষাধ্যক্ষ), এ্যাডভোকেট তরিক উল্ল্যাহ (আইন), মো.আব্দুল আজিজ (দপ্তর), জহির উদ্দিন তুহিন (গণমাধ্যম), মাহমুদুর রহমান খান বাপ্পী (প্রচার-প্রকাশনা), ঈমাম হাছান (সমাজকল্যাণ) ও শামসুল আরেফীন (কর্মসূচি সমন্বয়ক) মনোনিত হন।
এছাড়াও মঈন উদ্দিন আহমদ, নজির আহমদ, দেবাশীষ বড়–য়া, তৌহিদ হোসান, সাখাওয়াত হোসেন ও সুজন মাজহারকে নির্বাহী সদস্য মনোনিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়