শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তুতি ম্যাচেও হারলো মুশফিক-সাব্বিররা

শিউলী আক্তার : জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে আগামী শুক্রবার। তার আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রস্তুতি খেলতে নামে বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে না থাকলেও ফর্মে ফিরতে দলের হয়ে মাঠে নেমেছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কিন্তু প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেননি। মুশি বাদেও সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন আরিফুল হকরা থেকেও ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতিটা ভালোভাবে সারতে পারেনি বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে ৭ উইকেটে হেরেছে মুশফিক-সাব্বিররা।

টপ অর্ডারের প্রায় সব ব্যাটসম্যানই অবশ্য রান পেয়েছেন, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে টেস্টের মতোই থিতু হয়ে আউট হয়েছেন তারা। বিসিবি একাদশের হয়ে ইনিংস উদ্বোধন করেন দুই প্রতিশ্রুতিশীল ওপেনার সাইফ হাসান আর নাইম শেখ। দুজনই ভালো শুরুর পর উইকেট বিলিয়ে দিয়েছেন।

১৯ বলে ২১ রান করেন সাইফ, নাইম করেন ১৪ বলে ২৩। তিন ও চারে খেলেছেন জাতীয় দলের দুই বড় তারকা সাব্বির আর মুশফিক। সাব্বির ৩১ বলে ১ ছক্কার সাহায্যে করেন মাত্র ৩০ রান। ২৬ বলে ২ বাউন্ডারিতে ২৬ রান আসে মুশফিকের উইলো থেকে।

এরপর আফিফ হোসেন ধ্রুব (৮ বলে ১০), ইয়াসির আলী (১০ বলে ৬), আরিফুল হক (৪ বলে ৯), মোহাম্মদ সাইফদ্দীনরাও (৭ বলে অপরাজিত ৭) টি-টোয়েন্টির আমেজটা দেখাতে পারেননি। ফলে ৭ উইকেটে ১৪২ রানেই থেমেছে বিসিবি একাদশের ইনিংস।

জিম্বাবুয়ের শন উইলিয়ামস ১৮ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট শিকার নেভিলে মাদজিভার।

লক্ষ্য ১৪৩ রানের, টি-টোয়েন্টিতে বড় বলার উপায় নেই। বাংলাদেশি বোলারদের ব্যর্থতায় কাজটা যেনো আরও সহজ হয়ে যায় জিম্বাবুয়ের। হ্যামিল্টন মাসাকাদজা ২৩ বলে ৩১ করে আউট হলেও আরেক ওপেনার ব্রেন্ডন টেলর খেলেছেন দায়িত্ব নিয়ে। ৬৬ রানে ৩ উইকেট হারানোর পর তিনিসেন মারুমাকে নিয়ে ম্যাচ জেতানো এক জুটিই গড়েছেন তিনি।

চতুর্থ উইকেটে তারা অবিচ্ছিন্ন থাকেন ৫৫ বলে ৭৮ রানে। টেলর ৪৪ বলে ৫৭ আর মারুমা ২৮ বলেই খেলেন ৪৬ রানের ঝড়ো এক ইনিংস।

বাংলাদেশি বোলারদের মধ্যে যা একটু সুবিধা করতে পেরেছেন আফিফ হোসেন ধ্রুব। ৪ ওভারে ১৯ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট। টি-টোয়েন্টি দলের চমক ইয়াসিন আরাফাত মিশু ২ ওভারেই দিয়েছেন ২২ রান বিলিয়ে উইকেট শূন্য ছিলেন।

  • সর্বশেষ