শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:০৪ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন থেকে ৪ ডিসেম্বর পালিত হবে ‘জাতীয় বস্ত্র দিবস’

মুসবা তিন্নি : প্রতি বছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। অর্থসূচক

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, পাট দিবস ৬ মার্চ পালন করা হয়। মার্চ হচ্ছে স্বাধীনতার মাস, আর ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস। বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্বাধীনতা ও বিজয়কে একসাথে নিয়ে চলতে চায়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এভাবে দিবস পালন মানে মানুষকে একটু সেনসিটাইজড করা। মানুষ স্মরণ করবে আজ বস্ত্র দিবস, এজন্য আমাদের কিছু করণীয় আছে। আমাদের রপ্তানি আয় সবচেয়ে বেশি বস্ত্র থেকেই পাই।

তিনি বলেন, এখন থেকে প্রতি বছর ৪ ডিসেম্বরে ‘জাতীয় বস্ত্র দিবস’ পালিত হবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়