শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৯ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে থানায় আত্মসমর্পনের পর পাহাড়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীতে থানায় আত্মসমর্পণের পর পুলিশের সঙ্গে পাহাড়ে ‘বন্দুকযুদ্ধে’নিহত হয়েছেন মোহাম্মদ বেলাল (৪৩) নামের এক যুবক। বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরীর খুলশী থানার জালালাবাদ পাহাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত মোহাম্মদ বেলাল তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১৩ মামলার রয়েছে। এছাড়া সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

বেলাল নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আবদুল কাদেরের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

খুলশী থানার ওসি প্রনব চৌধুরী জানান, ১৩ মামলার আসামি বেলাল বুধবার দুপুর ১টার দিকে নিজেই থানায় আত্মসমর্পণ করেন।

এরপর বেলালকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে জালালাবাদ পাহাড়ে অভিযানে যায় পুলিশ।

এসময় বেলালকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এসময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এক পর্যায়ে তার সহযোগিরা পিছু হটে।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

বেলাল পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলশী থানায় ১১টি মামলা আছে। নগরীর অন্য থানায় আরও ২টি মামলা রয়েছে বলে জানান ওসি। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়