শিরোনাম
◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসামের নাগরিকত্ব ইস্যুতে বাংলাদেশকে সতর্ক থাকার পাশাপাশি সীমান্তে নজরদারি কঠোর করার পরামর্শ বিশ্লেষকদের

হ্যাপি আক্তার : আসামের নাগরিকত্ব থেকে বাদ পড়া বিষয়ে ভারত উদ্বিগ্ন না হওয়ার জন্য আশ্বস্ত হতে বললেও বাংলাদেশের বিষয়টি পর্যালোচনা করা প্রয়োজন। এমনটিই মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা। ডিবিসি নিউজ ৯:০০

ডিবিসি নিউজের ‘রাজকাহন’ অনুষ্ঠানে আসাম সংকট নিয়ে আলোচনায় অংশ নেন সাবেক কূটনীতিক ও সাবেক বিশ্লেষকরা। এসময় তারা বলেন, আসামের নাগরিকত্ব থেকে বাদ পড়ার বিষয়ে বাংলাদেশকে সর্তক থাকতে হবে। পাশাপাশি সীমান্তে নজদারি কঠোর করা পরামর্শ দিয়েছেন তারা।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, যে প্রবণাতা এখন লক্ষ্য করছি, সেটা ভারতে সরকার পরিবর্তন হলেও খুব বেশি পরিবর্তিত হয়ে যাবে তেমনটি মনে করার কারণ নেই। আর তা যদি না হয় তাহলে, এই মুর্হুতে উদ্বেগের কারণ হয়েই আছে। তার সঙ্গে ভবিষ্যতে আমাদের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে ভবিষ্যতে ব্যবহৃত হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়।

আসামের নাগরিক ইস্যুতে সৃষ্ট সংকট ধর্ম নিয়ে রাজনীতির সুযোগ সৃষ্টি করবে বলেও আশঙ্কা করেন নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর (অব.) ইসফাক এলাহী চৌধুরী। তিনি বলেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, বাংলাদেশের ভেতরে তারাও যুক্ত হবে।

আসামের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো অতি উৎসাহ দেখানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। সীমান্তে নজরদারি বাড়ানোর পরামর্শও তাদের।

সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বলেন, আমাদের শুধু আশ্বস্ত হয়ে বসে থাকলে হবে না। খুব স্পষ্টভাবে ভারতকে মেসেজটি দিতে হবে যে তোমাদের নাগরিকদের নিয়ে যাই করো না কেন, তারা কেউ আমাদের লোক নয়।

আসামের নাগরিক সংকট যতোদিন সমাধান না হবে, বাংলাদেশের ভাবনার যথেষ্ট কারণ আছে বলেনও মনে করেন তারা। সম্পাদনা : রাজু আহ্সান

  • সর্বশেষ