শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে প্রথমস্থানে বাংলাদেশ

মাজহারুল ইসলাম : গত ১০ বছর ধরে জিডিপিতে বাংলাদেশের প্রবৃদ্ধি সারাবিশ্বে সবার শীর্ষে রয়েছে। স্পেক্টেটর ইনডেক্স এ তথ্য জানা গেছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকেও এ সংক্রান্ত আলোচনা হয়।

এ ব্যপারে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বর্তমান বাজার মূল্য পদ্ধতির ভিত্তিতে ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ১০ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ। তিনি বলেন, এ বছরের ২৯ আগস্ট প্রকাশিত স্পেকটেক্টর ইনডেক্স-২০১৯ অনুসারে ১৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ তালিকার শীর্ষে রয়েছে।

স্পেকটেক্টর ইনডেক্স-এর বরাত দিয়ে তিনি আরও বলেন, এ সময়ে চীন ১৭৭, ভারত ১১৭, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং  ব্রাজিল ১৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে। সম্পাদনা : আহমেদ শাহেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়