শিরোনাম
◈ কনটেইনারের ভেতরেই নষ্ট হচ্ছে কয়েক হাজার কোটি টাকার পণ্য ◈ দেশের ১৭ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ রেকর্ড গরমে পুড়ছে জাপান, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা ◈ দেশজুড়ে তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন, পাম্পে গাড়ির দীর্ঘ লাইন ◈ সংস্কার না হলে আরও কমতে পারে প্রবৃদ্ধি, সতর্ক করল আইএমএফ ◈ ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অন্যতম অজনপ্রিয় সামরিক অভিযান: সিএনএনের বিশ্লেষণ ◈ এমপি নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে ধোঁয়াশা, কাজীর বক্তব্যে নতুন বিতর্ক ◈ স্বর্ণ-নগদ টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচি, থানায় অভিযোগ চাচার ◈ এলএনজি টার্মিনাল বিকল, বেড়েছে গ্যাস সংকট ◈ আইন প্রণয়ন ও কমিটি গঠনে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবিবিএস ভর্তি পরীক্ষার এক মাস আগেই ভর্তি কোচিং বন্ধের নির্দেশ

সরকারের সর্বোচ্চ স্বচ্ছতা, সতর্কতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বেসরকারি পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ৪ অক্টোবর সকাল ১০টায় ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য দেশের ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বেসরকারি পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত সব মেডিকেল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

চিঠিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

২৭ আগস্ট দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। প্রথম দিনই অনলাইনে ৩৫ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে।

টেলিটকের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।

দেশে বর্তমানে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা রয়েছে চার হাজার ৬৮টি। এর মধ্যে তিন হাজার ৯৬৬টি সাধারণ আসন। আর ৮২টি মুক্তিযোদ্ধা পরিবার, ২০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা হিসেবে সংরক্ষিত। অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় সাত হাজারের মতো আসন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদার্থবিদ্যায় ২০, জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধবিষয়ক সাধারণ জ্ঞানের জন্য রয়েছে ১০ নম্বর নির্ধারিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়