শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ০১:১১ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে, বলেছেন কৃষিমন্ত্রী

জান্নাতুল পান্না : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, উচ্চতর ডিগ্রী অর্জনের পাশাপাশি যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। মাঠ পর্যায়ে কৃষদের সাথে নিবির ভাবে কাজ করার জন্য যোগাযোগ দক্ষতা জরুরী। উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে কার্যকরী যোগাযোগ। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক (আগস্ট) এডিপি সভায় এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাস্তমুখী কার্যক্রম গ্রহণ করতে হবে। বিদেশে প্রশিক্ষণ বা উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য কর্মকর্তা পাঠানোর আগে সেখানকার সিলেবাজে কি কি বিষয় আছে, এবং দেশের জন্য কোন গুলো উপযোগি তা বিবেচনায় রাখতে হবে। শুধু পিএইচডি অর্জনই শষ কথা নয়, অর্জনের পরে দেশের জন্য কিভাবে সেবা দিবেন, সেবার মান কিভাবে বৃদ্ধি করা যায় তা আপনাকেই করতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের ২০১৯-২০ অর্থবছরে ৬৫ টি প্রকল্পের অনকুলে ১ হাজার ৭ শত ৩৯ দশমিক ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সকল সংস্থার বৃহৎ বরাদ্দ প্রাপ্ত ২৬ টি প্রকল্পের অনুকুলে ১হাজার ৪শ ৫১দশমিক ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে,যা মোট এডিপি রবাদ্দের ৮৩ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরে এডিপিভুক্ত প্রকল্পসমুহের অনুকুলে মোট ৬শ ৯৫ টি দরপত্র আহবানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুলাই /২০১৯ পর্যন্ত ৭৭টি দরপত্র আহবান করা হয়েছে, এবং ২০টি দরপত্রের কার্যাদেশ প্রদান করা হয়েছে। শ্যামপুরে স্থাপিত ল্যাবরেটরি আধুনিকায়নের উদ্দেশ্যে একটি নতুন প্রকল্প গ্রহণের লক্ষ্যে ২৭ দশমিক ৫২ কোটি টাকার প্রাক্কলন তৈরী করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। কৃষি সচিব মো: নাসিরুজ্জামানের সঞ্চলনায় সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ