শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.জীবন হোসেন (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। জীবন উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামের মৃত কেফায়েত উল্লাহ আঠিয়ার ছোট ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ইলেকট্রিশিয়ান জীবন বৃহস্পতিবার সকালে মান্দারগাঁও পশ্চিম পাড়া এলাকার আবিদ হোসেনের বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে যায়। এসময় বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইলেকট্টশিয়ান জীবন এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।

মান্দারগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় গণমাধ্যমকর্মী মো.কুদরত উল্লা এই তথ্য নিশ্চিত করে বলেন, জীবনের অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ