শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ০১:২০ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু-কিশোরদের জন্য স্পেস ইনোভেশন ক্যাম্প

রেজা মাহমুদ: দেশে রকেট বিজ্ঞানী তৈরি করতে ১০ বছরের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশ। এ লক্ষ্যে শিশু-কিশোরদের মহাকাশ বিজ্ঞান ও নতুন আবিষ্কারে উৎসাহ দিতে নার্সারি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্পেস ইনোভেশন ক্যাম্পের আয়োজন করছে সংস্থাটি।

বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও নাসা সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশের তিন দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর। যা বাংলাদেশে এই প্রথম।

সায়েন্টিফিক প্রবলেম সলভার বাংলাদেশের প্রধান আরিফুল হাসান জানান, এ আয়োজনে রকেট তৈরি ও উড়ানোর ওয়ার্কশপ, মহাকাশ রোবট তৈরি, প্রোগ্রামিং, টিম ওয়ার্কসহ নানা বিষয়ে প্রশিক্ষণ পাওয়া যাবে। এতে এক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ থাকবে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ