শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৯, ১২:৫২ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০১৯, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : রায়পুরে মাঠে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর শহরের হালিমা মাদরাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার ও মিজানের মেয়ে মিম আক্তার। তারা দুজনই হালিমা মাদরাসার দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
মিজান ময়মনসিংহের বাসিন্দা ও নজরুল রায়পুরের উত্তর চরবংশী ইউপির বাসিন্দা। তারা পরিবার নিয়ে এখানে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় কাউন্সিলর নাজমুল কাদের গুলজার বলেন, হালিমা, সুমাইয়া আরো শিশুসহ মাদরাসার পাশে খোলা মাঠে খেলা করছিল। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে পা পরিস্কার করতে পাশের ডোবায় যায়। এ সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। ডোবার পাশে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পড়ে যায়। পরে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা সুমাইয়া ও মিমকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এছাড়া প্রাথমিক তদন্তেও দুই শিশুর মৃত্যু দুর্ঘটনা বলে প্রমাণ পাওয়া গেছে। ফলে মরদেহ দুটির ময়নাতদন্ত করা হয়নি।সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ