শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০১:৩৭ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদদের রক্তে ভেজা ফুলবাড়ী চুক্তির বাস্তবায়ন করতে হবে, বললেন সাইফুল হক

রফিক আহমেদ : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শহীদদের রক্তে ভেজা ফুলবাড়ী চুক্তির ৬ দফা বাস্তবায়ন করতে হবে। আন্দোলনের নেতাকর্মীদের নামে এখনো মিথ্যা-হয়রানিমূলক মামলা জারি করে রাখা হয়েছ। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনে নানা ষড়যন্ত্র অব্যাহত আছে। সোমবার ফুলবাড়ী দিবসে ফুলবাড়ী কয়লাখনি আন্দোলনের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির উদ্যোগে পুস্পস্তবক অর্পণের সময় এসব কথা বলেন তিনি।

পুস্পমাল্য অর্পণ শেষে সমাবেশে নেতারা বলেন, ১৩ বছর অতিবাহিত হলেও শহীদদের রক্তে লেখা ফুলবাড়ী ৬ দফা চুক্তি আজও সরকার বাস্তবায়ন করেনি। বিদেশি কোম্পানি এশিয়া অ্যানার্জি এখন ভিন্ন নামে ঢাকায় অফিস খুলে বসেছে।
অবিলম্বে ৬ দফা ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন এবং দেশের যেকোন স্থানে এই ধরনের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহতের অঙ্গীকার করেন তারা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নামে পরিবেশ ধ্বংস, সুন্দরবন ধ্বংস এবং আমাজন রেইন ফরেস্টে আগুন লাগিয়ে বন ধ্বংসের পরিকল্পনাকারীদের তীব্র নিন্দা ও কঠোর সতর্কতা জ্ঞাপন করেন তারা।

মাল্যদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, স্নিগ্ধা সুলতানা ইভা, হুমায়ুন মুজিব, মোহাব্বত হোসেন মামুন, মুক্তা বেগম ও অনিমেষ রায় প্রমুখ।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ