শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ফুলবাড়ী দিবস পালিত

সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত হয়েছে । সোমবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি এ আয়োজন করে।

সকাল সাড়ে ১১টায় স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব সামসুজ্জোহা বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন , সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদ আহম্মেদ সুর্বন, জেলা বাসদ (মাকর্সবাদী) নেতা মাহবুব আলম রুবেল, জেলা সিপিবির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, উদীচীর জেলা সাধরণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু , ছাত্র ইউনিয়নের নেতা আবু বক্কর সিদ্দিক সহ অনেকে । দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয় ।

২০০৬ সালের ২৬ আগস্ট এই দিনে দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে ফুলবাড়ী কয়লা খনি বাস্তবায়নের প্রতিবাদে গড়ে ওঠে ঐতিহাসিক গণআন্দোলন।

গণআন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান তিন যুবক। আহত হন সাধারণ মানুষ। এরপর থেকে দিনটিকে ফুলবাড়ী দিবস হিসেবে পালন করে আসছে ফুলবাড়ীবাসী ও তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। সম্পাদনা: ফরহাদ উজজামান

 

  • সর্বশেষ