শিরোনাম
◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী ◈ সম্পত্তি লিখে দিলেও থাকবে বাবা-মায়ের অধিকার, সম্পত্তি আইনে আসছে যুগান্তকারী সংশোধন ◈ কোনো ওষুধ নেই, নেই টিকাও! পৃথিবীর বুকে হাজির আরেক ভয়ংকর মহামারি? ◈ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক ◈ ৭৫ বছর পর সৌদিতে পূর্ণ সূর্যগ্রহণ, ছয় মিনিট ঢেকে থাকবে সূর্য ◈ ইনফা‌ন্তি‌নোর উদ্দে‌শ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ভুল ব্যক্তি ফিফার নেতৃত্ব দিচ্ছে, অবিলম্বে তার পদত্যাগ করা উচিত ◈ ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’ ◈ বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মিরপুর-১০ মেট্রো স্টেশন, তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গানে গানে বঙ্গবন্ধু, বিশ্বকবি ও জাতীয় কবিকে স্মরণ

রেন্টিনা চাকমা : ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র গানের সুরে স্মরণ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ।

গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনের এই আসরে অংশ নেন বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ ও ভারতের নজরুল সঙ্গীত শিল্পী সোমরিতা মল্লিক।

মহাদেব ঘোষ ‘ও আমার দেশের মাটি’, ‘তুমি আমাদের পিতা’, আছে দুঃখ আছে মৃত্যু’, ‘তুমি রবে নীরবে’ ও ‘সকাতরে ওই কাঁদিছে’ গান পরিবেশনের মধ্য দিয়ে এক ভিন্ন আমেজের সৃষ্টি হয়।

অন্যদিকে, ভারতের সোমরিতা মল্লিক গেয়ে শোনান ‘আমি চিরতরে দূরে চলে যাব’, ‘যেদিন লব বিদায়’, ‘চুরির তালে নুড়ির মালা’, ‘রব না কৈলাশপুরে’ ও ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ গানগুলি।

এর আগে অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন শাহাদাত হোসেন নিপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়