শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক বৈঠক শনিবার সন্ধ্যায় নগরীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের চেয়ারপারসন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠকে ট্রাস্টের যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মকান্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শেখ কবির হোসাইন, স্থপতি রবিউল হোসাইন ও মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়