শিরোনাম
◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ হলো ‘বঙ্গবন্ধুর জয়যাত্রা’ নামক গ্রন্থ

রেন্টিনা চাকমা: বাংলাদেশ ইতিহাস সম্মিলনী প্রকাশ করেছে ‘বঙ্গবন্ধুর জয়যাত্রা’ শীর্ষক গ্রন্থ । বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবাার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এই প্রকাশনা। সংগঠনটির একক বক্তৃতাগুলো নিয়ে প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন মুনতাসীর মামুন ও তপন পালিত।

শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও তার বাস্তবায়ন’ শীর্ষক একক বক্তৃতানুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এতে একক বক্তৃতা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ফোকলোরবিদ শামুসজ্জামান খান ও শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধু সারাজীবন শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের সীমিত সম্পদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু শিক্ষার এমন এক দীর্ঘমেয়াদী রূপরেখা প্রণয়ন করেছিলেন যা শিক্ষা ক্ষেত্রে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। প্রতিরক্ষার চাইতে শিক্ষায় বরাদ্দ বেশি দিয়েছিলেন তিনি।

সভাপতির বক্তৃতায় মুনতাসীর মামুন বলেন, বঙ্গবন্ধু দূরদর্শী রাজনীতিবিদ। আমরা যাকে বলি ক্ষণজন্মা। তিনি শিক্ষা নিয়ে যেসব সিদ্ধান্ত নিয়েছেন ও পরিকল্পনা করেছিলেন তা যদি বাস্তবায়িত হত তাহলে বাংলাদেশ আজ উন্নতির শিখরে অবস্থান করতো।

  • সর্বশেষ